Six Star Organisation

A True Hero : Toton Mondal donated blood to save a life .

🌟

#সিক্স_স্টার-এর গর্বিত রক্তযোদ্ধা — #তোতন_মন্ডল

👉 মানুষ মানুষের জন্য — এই মানবিক বোধটাই আবারও প্রমাণ করলেন আমাদের #সিক্স_স্টার পরিবারের গর্ব রক্তযোদ্ধা, #তোতন মন্ডল দাদা।

গতকাল রাতেই খবর আসে — #পুরুলিয়া নিবাসী কাজল রায়, যিনি কিউর নার্সিং হোমে বাঁকুড়া তে ভর্তি আছেন সার্জারির জন্য, তাঁর অত্যন্ত জরুরিভাবে রক্তের প্রয়োজন।

আজ ভোরে আবার রোগীর পক্ষ থেকে ফোন আসতেই তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় তোতন দার সাথে, কারণ তার রক্ত ও রোগীর রক্তের গ্রূপ এক । কোনো দ্বিধা নেই, কোনো দেরি নেই —

“যত তাড়াতাড়ি সম্ভব, মানুষের কাজে লাগতে পারলে সেটাই বড়” — এই মানবিক মনোভাব নিয়েই তিনি দ্রুত পৌঁছে যান #বাঁকুড়া_ব্লাড_ব্যাংকে

সকাল সকাল রক্তদান করে এক অসহায় মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে তিনি শুধু একজন পরিবারের মুখে হাসি ফোটাননি, বরং মানবতার সেরা উদাহরণ তুলে ধরেছেন।

#তোতন দাদা, তোমাকে সিক্স স্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও রক্তিম শুভেচ্ছা। তোমাদের মতো মানুষই আমাদের সংস্থার শক্তি, আমাদের অনুপ্রেরণা। ❤️🩸

🙏সকলে রক্তদানে এগিয়ে আসুন , এই মুহুর্তে বাঁকুড়া জেলা জুড়ে #রক্তসংকট চলছে । আপনার যদি কোনো পেসেন্ট থাকে সার্জারি বা প্রেগন্যান্সি তাহলে আগেই রক্তদাতা প্রস্তুত রাখুন ।

সিক্স স্টার সমাজসেবী সংস্থা — মানবতার পাশে, সর্বদা। 🌿✨

About the Author

One thought on “A True Hero : Toton Mondal donated blood to save a life .

Leave a Reply to Rahul Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these